× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ডেস্ক

ভেনিজুয়েলায় দুর্নীতি বিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
venijuela

ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটরের কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।

দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। এতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মতো অপরাধের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচারের কথা বলা হয়।

এদিকে দেশটির ক্ষমতাবান তেল মন্ত্রী তারেক আল আইসামি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন। রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে।

এটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব টুইটারে বলেছেন, প্রসিকিউটর কার্যালয় নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকায় এ পর্যন্ত ৪২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আইসামি ক্ষমতাসীন দলেরই অংশ। তিনি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অপরাধী চক্র কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিমাণ অন্তত তিনশ কোটি মার্কিন ডলার।


এ ক্যটাগরির আরো খবর..