× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ভূমিদস্যু আবুল হাসানাত আবদুল্লাহর লালসার শিকার ঐতিহ্যবাহী ‘দি লক্ষ্মণ দাস সার্কাস’ সহ বহু সংখ্যালঘু হিন্দু

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার ফুফাতো ভাই তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন এক ভয়ংকর ভূমিদস্যু। গৌরনদী-আগৈলঝাড়া অঞ্চলে কথিত আছে, হাসনাতের কুদৃষ্টি যে জমির উপর পড়ে- সেই জমি কেউ রক্ষা করতে পারে না। ঐতিহ্যবাহী ‘দি লক্ষ্মণ দাস সার্কাস’- এর মালিকসহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বহু নিরীহ মানুষ, আবুল হাসনাত আবুল্লাহর লালসার শিকার হয়েছেন। অনেকেই আতঙ্কে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

‘দি লক্ষ্মণ দাস সার্কাস’-এর মালিক অরুণ দাস (৭২) সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দক্ষিণ পালরদী মৌজার তাদের নির্মাণাধীন ‘লীলা সিনেমা হল’-এর জমির প্রতি আবুল হাসানাত আবদুল্লাহর কুদৃষ্টি পড়ে। ওই জমি দলিল করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। রাজি না হওয়ায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা ও স্থানীয় সেলিম হাওলাদার জমি বিক্রির প্রস্তাব দিলে তিনি অস্বীকৃতি জানান।

পরে হাসানাত আবদুল্লাহ প্রশাসনকে ব্যবহার করে তাদের সার্কাসের শো বন্ধ করে দেন। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘদিন সার্কাস বন্ধ থাকায় শিল্পী-কলাকুশলী ও পশু-পাখিদের খাবারের ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তখন তিনি নির্মাণাধীন ভবনসহ ৩৪ শতাংশ জমি দলিল করে দিতে বাধ্য হন। প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি নিয়ে নাম মাত্র টাকা দিয়েছেন হাসানাত আবদুল্লাহ।

অরুণ দাস আক্ষেপ করে বলেন, ‘এখানেই শেষ না, হাসানাত আবদুল্লাহ আমার ৯৬ শতাংশ জমির ওপর থাকা দিঘি লিখে নেওয়ার জন্য পুনরায় চাপ সৃষ্টি করেন। কিন্তু রাজি না হওয়ায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আমাকে জীবননাশের হুমকি দেন। এরপর প্রাণভয়ে আমি গৌরনদী যাওয়া বন্ধ করে দেই।’

উত্তর বিজয়পুরে আরও দুই হিন্দু পরিবারের ৭০ শতাংশ জমি দলিলের মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে হাসানাতের বিরুদ্ধে। এর মধ্যে এক চিকিৎসকের কোটি টাকা মূল্যের ১০ শতাংশ জমি দলিল নিয়ে তাকে অল্প কিছু টাকা দেন। অপর সংখ্যালঘু পরিবারটির ৬০ শতাংশ জমি লিখে নেওয়া হলেও ― তাদের কত টাকা দেওয়া হয়েছে কিংবা আদৌ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।


এ ক্যটাগরির আরো খবর..