× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

পিআইডি

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জুন, ২০২৬
পরীক্ষায় অসদুপায়
Prisoner in jail cell.

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা আজ ঢাকার ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে কে এম মোজাম্মেল হক নামে এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করেন।

ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অপর আরেক পরীক্ষার্থী মো. মিজানুর রহমান এর পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..