× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভূমি আইন সংশোধনী ও বাঙালি নেতার মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী২০১৬ জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে এবং তা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন শুরু হয়। আগামী রোববারও পার্বত্য তিন জেলায় হরতাল ডাকা হয়েছে

ভোর ৬টায় খাগড়াছড়িতে অবস্থিত ভূমি কমিশনের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় টায়ার জ্বালানোর মধ্য দিয়ে হরতাল পালন শুরু হয়। পরে এখান থেকেই বাঙালি ছাত্র পরিষদ নেতা মাঈন উদ্দিন কাউন্সিলর মাসুমের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়

অন্যদিকে ভোর সাড়ে ৬টায় মুসলিমপাড়া রাস্তার মাথায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদ উল্ল্যাহর নেতৃত্বে একটি দল। তারা সময় হরতালের সমর্থনে স্লোগান দেয়

পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর প্রতিবাদ ও বান্দরবান থেকে গ্রেপ্তার বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে পাঁচটি বাঙালিভিত্তিক সংগঠন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এবং রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ মোট ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় সংগঠনগুলো।

হরতালের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট খোলেনি। বিপাকে পড়েছেন শত শত পর্যটক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

সংগঠনগুলো হলো—পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য-বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য-বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

হরতালের সমর্থনে সকাল থেকেই রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, কলেজগেট ও ভেদভেদী এলাকায় পিকেটিং করতে দেখা গেছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীদের।

হরতালের কারণে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহর থেকে উপজেলা বা প্রতিবেশী জেলাগুলোর উদ্দেশে কোনো বাস বা লঞ্চ ছেড়ে যায়নি।  রাঙামাটি জেলা শহর  ছাড়াও লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই, কাউখালী উপজেলা থেকেও শান্তিপূর্ণ হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

হরতাল আহ্বানকারী সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়, সম্প্রতি সংশোধিত হওয়ার পর জাতীয় সংসদে পাস হওয়া পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের কারণে পার্বত্য এলাকায় বসবাসকারী বাঙালিরা নিজ ভূমি থেকে উচ্ছেদ হবে এবং কমিশনে বাঙালি প্রতিনিধিত্ব না থাকায় ন্যায়বিচার থেকেও বঞ্চিত হবেন তাঁরা।

সংগঠনগুলো একই সঙ্গে সম্প্রতি বান্দরবান থেকে গ্রেপ্তার হওয়া তাদের নেতা আতিকুর রহমানের মুক্তি দাবি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..