× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ভুয়া বিচ্ছেদের খবর রটিয়েছে মিডিয়া

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ হল বলে ‘ন্যাশনাল এনকোয়্যারার’ ট্যাবলয়েড মাত্র দিন দুয়েক আগে জানিয়েছে৷ কারণ, জোলি নাকি এক পর-পুরুষের সঙ্গে ফ্লাটিং করছেন৷ সেরকম কিছু ছবিও প্রকাশিত হয়েছে৷ কিন্তু সেই গরম খবরে ঠাণ্ডা পানি ঢেলে দিলেন ব্র্যাড পিট।

ব্র্যাড পিট বলেন, পুরো ঘটনাটাই মিথ্যা। অতীতেও এই ট্যাবলয়েড তাঁদের নিয়ে এমন কাহিনী রটিয়ে বাণিজ্য করেছে৷ ব্র্যাড এখন রয়েছেন কম্বোডিয়ায়। সেখানে জোলি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার: আ ডটার অব কম্বোডিয়া’ সুটিং করছেন৷ খেমার রুজ আমলের হিংস্র পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি হচ্ছে এই সিনেমা।

কিন্তু সুটিং থেকে দিন তিনেকের ছুটি নিয়েছেন অ্যাঞ্জেলিনা৷ উদ্দেশ্য আর কিছুই নয়, স্বামী ব্র্যাডকে নিয়ে ভিয়েতনামে রোমান্টিক ছুটি কাটাবেন কয়েকটা দিন৷ এই মুহূর্তে জোলির বয়স ৪০, আর ব্র্যাড ৫১৷ ব্যক্তিগত প্রমোদ-নৌকোয় এই দুজনকে হালং বে-তে রোদ-চশমা পরে সফর করতে দেখা গিয়েছে৷ তাঁরা এর পরে চলে যান হ্যানয়, সেখানে দুটি রাত কাটান বিলাসবহুল মেট্রোপোল হোটেলে৷ তাঁদের এই সফরে অবশ্য ছয় সন্তানের কাউকেই দেখা যায়নি৷ এমনকী ১১ বছর বয়সী প্যাক্স-কেও না।

প্রসঙ্গত, জোলি-পিটের এই দত্তক সন্তানটির মাতৃভূমি ভিয়েতনামে।


এ ক্যটাগরির আরো খবর..