× Banner
সর্বশেষ
ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান হাদি হত্যাকারী পশ্চিমবঙ্গে গ্রেফতার আজ ৯ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত প্রকল্পের গুণগতমানে কোনো ধরনের আপস করা হবে না -সড়ক ও সেতু মন্ত্রী ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি ঈদে চমক দেখাবেন বুবলী এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

ভুল চিকিৎসায় রোগী মৃত্যু অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দিলীপ রায়ের ভুল চিকিৎসায় শান্তিরানী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে তার কেশবপুর সার্জিকাল ক্লিনিকে ওই রোগী মারা যান।

সোমবার দুপুরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে দিলীপ রায়ের উপর চড়াও হন। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর স্বজনরা জানান, মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের প্রভাষক ঘোষের স্ত্রী চার সন্তানের জননী শান্তি রানী জরায়ুর ইনফেকশনজনিত রোগে ভুগছিলেন।

রোববার বিকেলে তাকে অপারেশন করাতে স্বজনরা কেশবপুর শহরের ডা. দিলীপ রায়ের ক্লিনিকে ভর্তি করেন। দিলীপ রায় ও তার স্ত্রী ডা. অঞ্জলি রায় যৌথভাবে ওই ক্লিনিকে অপারেশনের কাজ করেন। শান্তি রানীকে ভর্তি করার পর দিলীপ রায় সোমবার সকালে রোগীকে অপারেশন করবেন বলে জানান। ফলে রোগীকে খাবার খাইয়ে রেখে সন্ধ্যার পর স্বজনরা বাড়িতে চলে যান। এরপর রাত পৌনে নয়টার দিকে হঠাৎ করে ডা. দিলীপ ওই রোগীর অপারেশন করেন। যার কিছুই জানতেন না স্বজনরা।

অপারেশনের পর গভীর রাতে ক্লিনিকে শান্তি রানীর মৃত্যু হয়। তখন দিলীপ রায় বিষয়টি ধাপাচাপা দিতে তড়িঘড়ি করে রাতেই শান্তি রানীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করার নাটক সাজান। যশোর নেওয়ার পথে রোগীর  হয়েছে জানিয়ে রাত একটার দিকে অ্যাম্বুলেন্সযোগে শান্তি রানীর লাশ জালালপুরে তার বাড়িতে পাঠিয়ে দেন দিলীপ রায়। ক্লিনিকের লোকজন লাশটি নামিয়ে দিয়ে কারও সঙ্গে কোনো কথা না বলে অ্যাম্বুলেন্সযোগে চলে যান।


এ ক্যটাগরির আরো খবর..