× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মাগুরা প্রতিনিধি(আব্দুস সালেক মুন্না)

মাগুরার ভুয়া রিপোর্টের কারিগর গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারকে কিছুতেই থামানো যাচ্ছে না

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
ভুয়া রিপোর্টের কারিগর গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টার

মাগুরা ভুল রক্তের গ্রুপের কারণে ভুল রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত এক শিশু ও এক মায়ের
স্বজনদের আহাজারি থামতে না থামতেই আবার সেই একই টেকনিশিয়ান মোঃ রাকিবুল ইসলাম, গ্রাম:
ছয়চারকে পুনরায় ওই একই প্রাইভেট ক্লিনিক গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় সিভিল সার্জন
কর্তৃক আটক করা হয়েছে। এই ভুয়া টেকনিশিয়ানের "ল্যাব টেকনিশিয়ান" বিষয়ক কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা
সনদ নেই, এবং সে দীর্ঘদিন ধরে এই ক্লিনিকে ভুল পরীক্ষা ও রিপোর্ট প্রদান করে যাচ্ছিল। আজ ২২ মার্চ
মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান কথিত ল্যাব
টেকনিশিয়ান মোঃ রকিবুল ইসলামকে হাতেনাতে আটক করেন ও ডায়াগনোস্টিক সেন্টারটি সাময়িক বন্ধ
ঘোষণা করেন। অনুসন্ধানে দেখা যায় এই ক্লিনিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি পুনরায় খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে
বিভিন্ন নামিদামি ব্যক্তিবর্গকে হাত করার চেষ্টা করছেন । উল্লেখ্য মাগুরাতে বিভিন্ন সময়ে এরকম লোক
দেখানো অভিযান চলে, কিন্তু অদৃশ্য হাতের ইশারায় বন্ধ ক্লিনিক আবার চালু হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..