× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

ভুট্রার বাম্পার ফলনের সম্ভাবনা বোদায়

admin
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় বোদা উপজেলার কৃষকেরা অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক ফলন হওয়ায় ভুট্রা চাষে ঝুঁকে পড়েছেন। উপজেলার বেংহারী বনগ্রাম, মাড়েয়া বামনহাট, কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী ও ময়দানদিঘী, সাকোয়া, পাঁচপীর ও চন্দনবাড়ি ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, উৎপাদন খরচের তুলনায় ধানের বাজার মূল্য কম হওয়ায় ধান চাষ করে প্রতিবছরই তাদের লোকসান গুনতে হচ্ছে।

গত বছরের বোরো ধানে যে লোকসান হয়েছে সেই লোকসানের বোঝা এখনো টানতে হচ্ছে সংশ্লিষ্ট কৃষকদের। তাই বিকল্প হিসেবে অন্যান্য ফসলের মধ্যে ভুট্রা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই এলাকার কৃষক। অন্যান্য ফসল চাষের তুলনায় ভুট্টা চাষে খরচ কম ও অধিক ফলন হওয়ায় কৃষকরা এখন
ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেপক ভুট্টার ক্ষেত দেখা যায়। আবওহাওয়া অনুকুলে থাকলে এবং বড় রকমের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টার বাম্পার ফলন হবে বলে আশাবাদী এই এলাকার ভুট্রা চাষীরা।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ বলেন, চলতি মৌসুমে উপজেলা ২ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্রা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্রার চাষ হয়েছে। যা অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি। তিনি আরো বলেন, এই অঞ্চলের পলি ও দোঁআশঁ মাটির সংখ্যা বেশি, যা ভুট্টা চাষের জন্য উপযুক্ত। এ কারণে এই অঞ্চলে ভুট্টার অধিক ফলন হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভুট্টাচাষীদের সময়মতো সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। যার ফলে এই এলাকায় ভুট্টার বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..