× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভিয়েতনামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
ভিয়েতনামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন

ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশে দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ দুতাবাসের অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীপররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহান একুশের ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সংগীত “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। পরে দিবসটি উপলক্ষ্যে ইউনেস্কো জেনারেল কনফারেন্সের সভাপতির প্রেরিত ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এবং হ্যানয়স্থ ইউনেস্কো অফিস প্রধান জনাথন ডব্লিউ বেকার।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেনআজকের দিনটি আমাদের জন্য একদিকে কষ্টেরঅন্যদিকে সম্মান ও গৌরবের। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে আমাদের এক ঝাঁক তরুণ রাজপথে তাদের জীবন উৎসর্গ করে। আমরা রক্তের বিনিময়ে মায়ের ভাষার অধিকার ফিরে পেয়েছি যা বিশ্বে বিরল। অন্যদিকে দিবসটি গৌরবের। আমাদের রক্তে অর্জিত ভাষার অধিকারের সম্মানে ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে দিবসটি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে একযোগে পালিত হয়ে আসছে।

হ্যানয়স্থ ইউনেস্কো অফিস প্রধান জনাথন ডব্লিউ বেকার দিবসটির ২০২৬ সালের প্রতিপাদ্য ‘Youth voices on multilingual education’ উল্লেখ করে বলেনতরুণ প্রজন্ম কেবল ভাষাগত বৈচিত্র্যের উত্তরাধিকারী নয়তারা এর ভবিষ্যতেরও প্রধান নির্মাতা। অন্তর্ভুক্তিসমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের নিজস্ব ভাষায় শিক্ষাতথ্য এবং ডিজিটাল পরিসরে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়া দূতাবাসের  কূটনীতিক আঈদা সাফুরালাওস দূতাবাসের কূটনীতিক ফোনথাভি থাম্মাসাকভারতীয় দূতাবাসের স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক  ড. মনিকা শর্মা  তাদের মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেন। Hanoi Center for Education and Development থেকে আগত একদল শিশু একটি ভিয়েতনামি লোকগানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে।


এ ক্যটাগরির আরো খবর..