× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভিন্ন উপায়ে ফরিদপুরে সমাজ সেবার পন্থা বেঁছে নিয়েছে পুলিশ সুপার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ভিন্ন উপায়ে ফরিদপুরে সমাজ সেবার পন্থা বেঁছে নিয়েছে পুলিশ সুপার।ফরিদপুর জেলা পুলিশ তাদের পুলিশ লাইন্স এর পাশে অবস্থিত দেয়ালে অন্যরকম এক উদ্যোগ গ্রহন করেছে।
জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর উদ্যোগে এই আর্তমানবতার সেবায় অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। এখানে যে কেউ পারেন তার অব্যবহৃত কাপড়টি এখানে রেখে আর্তমানবতার সেবায় অংশ গ্রহন করতে।
ফরিদপুর জেলা পুলিশের এই উদ্যোগ এরই মধ্যে সাধুবাদ জানিয়েছে জেলার সকলস্থরের মানুষ। দেয়ালটিতে বলা হয়েছে “প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান, অব্যবহৃত কাপড়টি রেখে যান”।
এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, এই ক্ষুদ্র প্রায়াসের মূল উদ্দেশ্য অনেকেই আছেন যাদের ব্যাবহার করা কাপড় ফেলে দেয় কিন্তু সেই পুরাতন কাপড় গুলোই হয়ত অন্য একটি মানুষের মুখে হাসি ফুটাবে। আর এজন্যই যাদের পুরাতন কাপড় ফেলে দেয় বা নষ্ট করে সেগুলো ফেলে না দিয়ে পাশে আছি আমরা নামের এই দেয়ালে কাপড় গুলো রেখে যেতে পারেন।
এতে যাদের কাপড় প্রয়োজন তারা এখান থেকে কাপড় নিয়ে যাবেন। আমরা জেলা পুলিশ অনেক কাজের মাঝে এমন একটি উদ্যোগ গ্রহন করেছি যাতে আর্তমানবতার সেবায় জেলা পুলিশ আরো বেশী ভূমিকা রাখতে পারে। আমরা আছি পাশে নামের এই দেয়াল টি তৈরী করা হয়েছে ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মেইন গেইটের পার্শে।


এ ক্যটাগরির আরো খবর..