× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

ACP
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০২২
ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে।
আটক রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭০নং ক্লাস্টারের নূর বেগম (২১) খায়রুল আলামিন (২) সাইদুল আমিন (২৫)  ৭৩ নং ক্লাস্টারের এরফান উল্যাহ (২২) কুলসুম (২০) রবিউল হাসান (২)।
শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার ৫ আগস্ট রাত ১১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। খবর পেয়ে রাত ২টা ১০ মিনিটের দিকে চর জব্বর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত রোহিঙ্গা একসঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর হতে দালালের মাধ্যমে পালিয়ে আসে। দালাল চক্র কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চর আলাউদ্দিন এলাকায় সাত রোহিঙ্গা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে আসে বলে জানায়। পরে বিষয়টি চরজব্বার থানায় জানানো হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
দেবপ্রিয় দাশ আরও বলেন,  শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ৭ জনকে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..