× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি

পাইকগাছা, প্রতিনিধি।। নিম্ন চাপের প্রভাবে কয়েক দিনের একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লী উঁচু এলাকা হলেও বাকী ৭টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারী বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে। উপজেলার বেশিরভাগ গ্রামীন রাস্তাগুলি পানিতে তলিয়ে থাকে। কয়েক’শ কাঁচা ও আঁধাপাকা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির উঠানে পানিতে তলিয়ে থাকায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজ করতে না পারায় কর্মহীন হয়ে পড়ে আর্থিক অনাটনের মধ্যে পড়েছে। পাইকগাছার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েক’শ নার্সারী ক্ষেত পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় জাল দিয়ে ভেসে যাওয়া মাছ ধরতে দেখা যায়।বোয়ালিয়া ব্রীজ রোডের ফার্মের পাশে পিচের রাস্তা ভেঙ্গে যাওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। গদাইপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, ভারী বৃষ্টিতে নার্সারী, সবজি ক্ষেত ও ধানের ক্ষতি হয়েছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে। রাড়ুলী গ্রামের আব্দুর রাজ্জাক জানান, বৃষ্টিতে অনেক কাঁচা ঘর পড়ে গেছে ও তার বাড়ির উঠানে হাটু পানি জমে রয়েছে। রান্না ঘরের কাঁচা উনানে পানি ভরে থাকায় রান্না করতে পারছে না। বোয়ালিয়া রোডের বিভিন্ন স্থান ভেঙ্গে যাওয়ায় যানবাহন ও জনগণের চলাচলের ভোগান্তি বেড়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, কয়েক দিনের ভারী বর্ষণে এলাকা প্লাবিত হয়ে আমন ধান ও সবজির ক্ষতি হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্লাবিত এলাকা পানি সরে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না। উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, কয়েক দিনের ভারি বর্ষণে নি¤œ এলাকার প্লাবিত হয়েছে। তবে মৎস্য ঘের ও পুকুর ভেসে যাওয়ার কোন খবর পাওয়া যায় নি। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন জানান, খামারের প্রায় ৩৭ একর জমির পাঁকা ধান ঝড়ে পড়ে পানিতে ডুবে থাকায় ধানের ব্যাপক ক্ষতি হবে বলে তিনি আশঙ্কা করছেন। অসময়ে কয়েক দিনের একটানা বৃস্টিতে মানুষের জনদূর্ভোগ বেড়েই চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..