× Banner
সর্বশেষ
পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সেরা ব্যক্তিত্ব গরু

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ইয়াহুর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘গরু’। চলতি বছর অনলাইনে ভারতীয়দের মধ্যে গরু নিয়েই সর্বাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে ইয়াহু মঙ্গলবার এ ঘোষণা দেয়।

এক বিবৃতিতে ইয়াহুর ভারতীয় কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে দিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে গরু। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে। এই নিয়ে মাঠ থেকে শুরু করে অনলাইনেও বেশ আলোচনা হয়। দেশজুড়ে দেখা দেয় ‘গরুর মাংস বিতর্ক’।

বিবৃতিতে আরো বলা হয়, ভারতে গরুর মাংস ইস্যুতে দাদরিতে মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশটির পার্লামেন্টেও গরু ইস্যুতে আলোচনা হয়েছে।

পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হলো ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তিকে ‘পার্সোনালিটি অব দি ইয়ার’ ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..