আগামী ২৫ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ালের ঢাকা সফরের সময় ভুটান থেকে বিদ্যুৎ আমদানি একটি চুক্তি স্বাক্ষরিত হবে। তাই ভারতের ভূমি ব্যবহার করে ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানিতে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা প্রত্যাশা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যাসিত বিদ্যুৎ সহজে আমদানি করতে ভারত পক্ষের সহায়তা চেয়েছেন। ’
বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি বিষয়টি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





