× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

আমার রাষ্ট্রপতি হওয়া ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি -দ্রৌপদী মুর্মু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০২২
দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংসদ ভবনের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানা। দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী হিসাবে ভারতের সর্বোচ্চ নাগরিকের আসনে অধিষ্ঠিত হলেন। দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট, যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন।

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দ্রৌপদী মুর্মু বলেছেন, “নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।” তিনি আরও বলেন, স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫তম বছরে আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে, ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না। সেই স্বপ্ন পূরণ করতেও পারেন।’’

দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভাঁজ জেলার বায়দাপোসি গ্রামে ১৯৫৮ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। তিনি বিরঞ্চি নারায়ণ টুডু নামক একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের কন্যা। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে পড়াশোনা করেন, রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের রমাদেবী উইমেন’স কলেজে। ক্যারিয়ার শুরু করেন ওড়িশা সরকারের করণিক হিসেবে। ১৯৭৯ থেকে ১৯৮৩ মেয়াদে ওড়িশার সেচ ও জ্বালানি বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্রৌপদী মুর্মু‌ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওড়িশার রায়রংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে শিক্ষকতা করেন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ১৯৯৭ সালে। সে বছর রায়রংপুরে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি। এরপর রায়রংপুর আসনে ২০০০ ও ২০০৯ সালে বিজেপির পক্ষে দাঁড়িয়ে ওড়িশা বিধানসভার সদস্য নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজু জনতা দল ও বিজেপির জোট সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই সাঁওতাল রাজনীতিবিদ। শুরুতে বাণিজ্য ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেও, পরবর্তী সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বভার অর্পণ করা হয় তাকে।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তফসিলি সম্প্রদায়ের বিজেপির ওড়িশা রাজ্য শাখার সভাপতি ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০১৫ সালে ওড়িশার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পেয়ে, সক্রিয় রাজনীতি ছেড়ে দেন তিনি।

দ্রৌপদী মুর্মু ২০০৯ সালে ময়ূরভঞ্জ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। নির্বাচনী ধাক্কার পাশাপাশি এই সময়ে তার ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা লাগে। তার বড় ছেলে লক্ষ্মণ মুর্মু ঐ বছর মারা যায়। ছোট ছেলে সিপ্পুন মুর্মু মারা যায় ২০১৩ সালে। এক বছর পরে দ্রৌপদী মুর্মুর স্বামী শ্যামচরণ মুর্মু মৃত্যুবরন করেন। কোন শোক-দুঃখ-বাধার কাছে নতি স্বীকার করেননি দ্রৌপদী মুর্মু। তিনি সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে- সাফল্যের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..