× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি

ভারতের থেকে ১০ ডলার বেশি বাংলাদেশের মাথাপিছু জিডিপি -আইএমএফ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
বাংলাদেশের মাথাপিছু জিডিপি

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক:  এক বছর আগেও যা মানুষ কল্পণা করতে পারেনি, তাই ঘটতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আইএমএফ-এর প্রাক্কলন অনুযায়ী- আগামী অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি, ভারতের থেকে ১০ ডলার বেশি থাকবে। যেখানে মাত্র পাঁচ বছর আগেও, ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের থেকে ২৫ শতাংশ বেশি ছিল।

বিশ্বের বিদগ্ধ অর্থনীতিবিদগণ, ভারতের এই পিছিয়ে পড়ার জন্য কোভিড-১৯ মোকাবেলায় ভারত সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন এবং কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের তুলনামূলক সাফল্যের ভূয়শী প্রশংসা করেছেন।

যদিও সাময়িক বিপর্যয় কাটিয়ে উঠে,পরবর্তী অর্থবছরেই বাংলাদেশের মাথাপিছু জিডিপি-কে অতিক্রম করে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ভারতের; তবুও বিশেষজ্ঞদের গবেষণায় ভারতের দীর্ঘকালব্যাপী অর্থনৈতিক ব্যর্থতার কিছু হতাশাজনক চিত্র ফুটে উঠেছে।

যেমন চীন ও ভিয়েতনামের মতো দেশ যেখানে অদক্ষ শ্রমিকদের ব্যবহার করে তৈরি পোশাক কিংবা জুতার কারখানার মতো রপ্তানিমুখী কারখানা স্থাপন করে,অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করার পাশাপাশি দারিদ্র বিমোচন করতে পেরেছে; ভারত সেখানে গতানুগতিক মাথাভারী আমলাতান্ত্রিক ধ্যান ধারণার বাইরে যেতে পারেনি। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের নেপথ্যে রয়েছে, চীন ও ভিয়েতনামের পদাঙ্ক অনুসরণ।


এ ক্যটাগরির আরো খবর..