ভারতের ইউটিউব রেকর্ড ভিউ হল ‘হনুমান চালিশা’

ভারতের ইউটিউব রেকর্ড ভিউ হল ‘হনুমান চালিশা’

ভারত প্রতিনিধিঃ  ইউটিউবে রেকর্ড সৃষ্টি করল হনুমান চালিশার ভিডিও। ভারতের সবথেকে বেশি ভিউ পাওয়ার তালিকায় এটিই প্রথম কোনও ধর্মীয় ভিডিও।

শিল্পী গুলশন কুমারের এই ভিডিও এখনো পর্যন্ত ১ বিলিয়নের উপরে মানুষ ইউটিউবে দেখেছেন। এছাড়াও ৫.৪ মিলিয়ন মানুষ এই ভিডিওতে লাইক দিয়েছেন। ৫ লক্ষ মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন।

ভিডিওটি এখনো পর্যন্ত ভারতের সবথেকে জনপ্রিয় ভিডিওর মধ্যে একটি হয়ে উঠেছে। বিশ্ব ইউটিউবে এখনো পর্যন্ত সবথেকে বেশি ভিউ পেয়েছে Baby Shark Dance নামের একটি ভিডিও। যেটি এখনো পর্যন্ত ৭.০৫ বিলিয়ন মানুষ দেখেছেন। এরপর রয়েছে Despacitoগানটি যেটি এখনো পর্যন্ত ৭.০৪ বিলিয়ন মানুষ দেখেছেন। তৃতীয় স্থানে রয়েছে Shape of You গানটি। এই গানটি এখনো পর্যন্ত ৫.০৫ বিলিয়ন মানুষ।

বিশ্ব ইউটিউবে প্রথম দশের মধ্যে না থাকলেও গুলশন কুমারের হনুমান চালিশা গানটি ভারতের প্রথম ১০ টি ভিডিও যেটি ১ বিলিয়নের উপরে ভিউ পেয়েছে সেই তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এছাড়াও এই তালিকার শীর্ষে যেগুলো রয়েছে, সেগুলো বিশেষত বাচ্চাদের শিক্ষামূলক ভিডিও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।