× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

ভারতে স্থলপথে রপ্তানি বন্ধের প্রতিবাদে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার দাবি জনতা পার্টির

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
ভারতে স্থলপথে রপ্তানি

বাংলাদশ থেকে ভারতে স্থলপথে রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে। কলকাতা থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠাতে ট্রানজিট ও বন্দর ব্যবহার সুবিধা স্থগিত রাখার জন্য দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ।

সোমবার (১৯ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুশইনের বিরুদ্ধে জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

ভারতীয় বাংলাভাষী এবং রোহিঙ্গা শরণার্থীদের পুশ-ইন এবং দেশটির বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়া উচিত। দেশটির বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার জন্য দাবি জানিয়েছেন জনতার পার্টির মহাসচিব শওকত মাহমুদ।

তিনি আরও বলেন, ত্রিপুরায় পণ্য পাঠাতে হলে কলকাতা হয়ে পাঠাতে হবে। অথচ বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার কলকাতা থেকে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে পণ্য পাঠাতে ট্রানজিট ও বন্দর ব্যবহার সুবিধা দিয়ে রেখেছে। অবিলম্বে এসব সুবিধা স্থগিত করা দরকার।

প্রধান অতিথির ভাষণে মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, অবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হোক। তিনি অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয় শ্রমিকদের পুশব্যাক করার দাবি জানান।

সভাপতির ভাষণে জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন উল্লেখ করেন, এখনই সময় এসেছে ভারতের এই নিষ্ঠুর পুশ-ইন থামানোর। একাত্তরের এবং চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র। কারও করদ রাজ্য নয়। আমরা ভারতীয় জনগণের বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি। কিন্তু ভারতের আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা সাবেক এমপি শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ড. ফরহাত হোসেন, আউয়াল ঠাকুর, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান এম এস ইউসুফ, গ্রীন পার্টির চেয়ারম্যান মোজাম্মেল হক, নজমুল হাসান, মেজর (অব.) ইমরান, জাকির হোসেন লিটু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জনতার পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রাজা।


এ ক্যটাগরির আরো খবর..