× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ভারতে পাচারের সময় বেনাপোলে দুই নারী উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

মোঃ মাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তারা হলেন- খুলনার তেরখাদার রিনা (২৬) ও নড়াইলের নড়াগাতির নাসরিন (২২)।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

জিবি সূত্রে জানা যায়, তাদের নিজস্ব গোয়ন্দা তথ্যে খবর আসে দুইজন বাংলাদেশি নারীকে ভালো কাজের লোভ দেখিয়ে ভারতের বোম্বাই শহরে পাচার করছে। পরে বিজিবি’র সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা ওই দুই নারীকে ফেলে পালিয়ে যায়। পরে সাদিপুর নামক স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াব বিষয়টি নিশ্চিত করে  বলেন, উদ্ধার হওয়া নারীদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান বিজিপি’র এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..