× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পাচার ১৩ বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০২৪
বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন

ভাল কাজের কথা বলে ভারতে পাচারের শিকার ১৩ বাংলাদেশি নারী, শিশুকে কারাভোগ শেষে স্বদেশ প্রত্যাবাসনে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার(২৩ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে আইনি সহয়তার জন্য তাদের গ্রহন করে পোর্টথানা পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫),নাজমুল সিকদার (৩৮),রাজু ভূইয়া (২৪),সাত্তার মোল্লা (৫৩),ওমর ফারুক শেখ (২৬),আপছানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬),ফাতেমা (২৮),মরিয়ম (২৩), ফাহিম (২) মাহিম, (৪)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভাল কাজের কথা বলে দালাল চক্র তিন বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে  দুই বছর  কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দিবে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..