× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ভারতের জম্মু আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন হামলা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন৷ গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷

সোমবার রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ তদন্তে নেমেছে বিএসএফ৷

সীমান্তরক্ষী বাহিনীর আইজি (জম্মু ফ্রন্টিয়ার) এনএস জামওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, সোমবার রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে এরিনা বেল্টে ড্রোনের মতো উড়ন্ত একটি বস্তু দেখা যায়৷ যদিও, তাতে ক্যামেরা ছিল না৷ মুহূর্তের মধ্যে সেটি গুলি করে নামানো হয়েছে৷ ড্রোনটি যে পাকিস্তানেরই, সে বিষয়ে নিশ্চিত করেছেন তিঁনি৷

বায়ুসেনার কাছে বিদেশী ড্রোন ক্রমশই দুশ্চিন্তার কারণ৷ তাই ভারতীয় বায়ুসেনার সঙ্গে হাত মিলিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স(সিআইএসএফ)৷ পাকিস্তানি বা চিনা ড্রোন, মূলত বিদেশি ড্রোন চিহ্নিতকরণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

এর আগেও সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তানি ড্রোন৷ সেবার মিসাইল ছুঁড়ে নামায় ভারত৷ বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছিল,সেদিন সকালে ১১টা ৩০ মিনিট নাগাদ ভারতের আকাশে চলে এসেছিল পাক ড্রোন৷ সঙ্গে সঙ্গে সেই ড্রোন মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দিয়েছিল৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে,মিসাইলের ধ্বংসাবশেষ পড়েছে পাকিস্তানের দিকে৷ সুখোই বিমান থেকে মিসাইল ছোঁড়া হয়েছে বলেও জানিয়েছিল সংবাদসংস্থা৷ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে পাকিস্তানের সীমান্তের কাছাকাছি ‘ফোর্ট আব্বাস’ নামের একটি জায়গায় কিছু মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে৷ এলাকার লোকজনও বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছে বলে খবর৷ পাকিস্তানের একাধিক ট্যুইটার হ্যান্ডেলে সেই ছবিও প্রকাশ করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..