× Banner
সর্বশেষ
অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ! মুসলিম বিরোধী নয় দাবী অমিত শাহের

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

ভারতের লোকসভায় নাগরিকত্ব বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে তুমুল হইচই । তাদের এ মন্তব্য কে গৌণ প্রমান করে ২৯৩ জন এই বিলের পক্ষে মত দিয়েছেন। ৮২ জন মত দিয়েছেন বিপক্ষে।

আজ সোমবার আলোচনার জন্য বিলটি  লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। বিলটি ‘অসাংবিধানিক‘ বলে সরব হয় তৃণমূল কংগ্রেসও। বিল ঘিরে হইচইয়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হিটলারে’র সঙ্গে তুলনা করেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। পালটা হইচই জুড়ে দেন BJP সাংসদরাও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের অবশ্য দাবি, ‘নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয়।’ তবে তুমুল হইহট্টগোলের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপে বাধ্য হন লোকসভার স্পিকার ওম বিড়লা

সোমবার লোকসভায় বিলটি পেশের পরই শুরু হয় আলোচনা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘এই বিলটি সংখ্যালঘু স্বার্থবিরোধী।’ যদিও জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘.০০১% এর জন্যও কোনও সংখ্যালঘুর বিরোধী নয় এই বিল।’ বিরোধীদের উদ্দেশে তাঁর পালটা চ্যালেঞ্জ, ‘আমি এই বিল নিয়ে সব প্রশ্নের উত্তর দেব। তবে আপনাদের ওয়াকআউট করা চলবে না।’ বিলের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ‘সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই বিল।’

সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী এই বিল!

এই আইনের পক্ষে বিজেপি এবং এনডি-এর অন্তর্ভুক্ত দলগুলি এই আইন সমর্থন করেছে । তৃণমূল মূল বিরোধিতা করলেও সাথে কংগ্রেস, সিপিএম, শিবসেনার মতো কিছু দলও বিরোধ করছে।

 কেন্দ্রীয় মন্ত্রীসভা তাদের পক্ষে অনুমোদন দিয়ে দিয়েছে। তাই চলতি অধিবেশনেই যে কোন দিন এই বিল সংসদে পেশ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..