× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

নিউজ ডেস্ক

ভারতীয়দের ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
ভারতীয়দের ধর্মঘটে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সঠিক পরিচয় পত্র বিহিন ভারতীয় ট্রাক চালক ও ট্রান্সপোর্ট কর্মীচারীদের সীমান্তরক্ষী বিএসএফ বন্দরে ঢুকতে বার্ধা দেওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। তবে এপথে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হঠাৎ করে বিএসএফের এমন কর্মকান্ডকে হয়রানি অভিযোগ এনে সোমবার সকাল থেকে অনিদিষ্ট কালের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে ভারতের ২৪ পরগনা বঁনগা গুড ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন নামে একটি বানিজ্যিক সংগঠন।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই বন্দরে শত শত টাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্য চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলছেন ব্যবসায়ী নেতারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রাকিব হোসেন জানান, ভারতের বগনা বনগা গুডস ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন তাদের চিঠিতে জানিয়েছে। তাদের আভ্যন্তরিন জামেলা না মেটা পর্যন্ত বেনাপোল বন্দরের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বাণিজ্য সচলের জন্য ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক চলছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক ওপারে দাড়িয়ে আছে। দ্রুত বাণিজ্য চালু না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ রাজু জানান, এপথে ভারত থেকে পন্য আমদানি রয়েছে বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে দুইশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের সহকারীচালক(ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ বলেন, ভারতীয় আভ্যন্তিন ঝামেলায় সকাল থেকে আমদানি বানিজ্য বন্ধ রয়েছে।। তবে দ্রুত যাতে বাণিজ্য চালু হয় বিভিন্ন ভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..