× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

ভারতীয় সহকারী হাই কমিশনারের নওগাঁয় মণ্ডপ পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা শহরের নওগাঁ সেবাশ্রম সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপধ্যায়।

গতকাল সোমবার দুর্গাপূজার মহানবমীর দিন দুপুর ১২টার দিকে অভিজিৎ চট্টোপধ্যায় নওগাঁয় সেবাশ্রম সংঘের পূজামণ্ডপ পরিদশন করেন। এ সময় তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের  সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে ভারতীয় সহকারী হাই কমিশনার শহরের কালিতলা, আখড়াবাড়ী, পার নওগাঁ, ফাইভ স্টারসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার সামিউল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইলসলামসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতারা।

ভারতীয় হাই কমিশনার বিকেলে রাজশাহীর উদ্দেশে নওগাঁ ত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..