বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার জনগাঁ গ্রামের খরেশ চন্দ্র, তার স্ত্রী কেয়া রানী (৩৮), তার শিশুকন্যা নাইস (১৩), ছেলে নির্ণয় (৮) এবং শ্যালিকা সন্ধ্যা রানী (২২)।

পীরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ওই গ্রামের পুলিশ সদস্য খরেশ চন্দ্রের বাড়ির উপর দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে বাড়িতে আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলের তেল ভর্তি ট্যাংকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

আগুনে ৪ কক্ষের পুরো বাড়িটি মালামালসহ পুড়ে যায়। এ সময় ঘুমিয়ে থাকা পরিবারের ৫ সদস্যের মধ্যে খরেশের স্ত্রী কেয়া রানী (৩৮) ও তার শ্যালিকা সন্ধ্যা রানী (২২) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আহত হয় খরেশ ও তার শিশুকন্যা নাইস (১৩) এবং ছেলে নির্ণয় (৮)। তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।