× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

ভারতীয় মুসলিমদের নিয়ে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও উদ্বিগ্নঃ পাকিস্তানের প্রেসিডেন্ট

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

সম্প্রতি ভারতের সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ এর সংশোধনীর ফলে বৈষম্যের শিকার হয়েছে দেশটির মুসলিমরা। ভারতীয় মুসলিমদের নিয়ে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশও উদ্বিগ্ন। বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

শুক্রবার তিনি তার বাসভবনে সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যান ড আব্দুল্লাহ বিন মোহাম্মেদ বিন ইবরাহিম আল-শেখের নেতৃত্বে দেশটির একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেন।

আরিফ আলভি বলেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে আমার। তিনি ভারতের বিহার রাজ্যের মুসলিমদের নিয়ে উদ্বিগ্ন। কারণ তার দেশে এসব অভিবাসীর ঢুকে পড়ার আশঙ্কা আছে।

পাকিস্তানি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি মিয়া জাহাঙ্গীর ইকবাল গণমাধ্যমটিকে বলেন, আজারবাইজানের রাজধানী বাকুতে সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে হাসিনার সঙ্গে কথা আলভির। এসময় হাসিনা ভারতের সিটিজেনশিপ অ্যাক্টের বিষয়ে উদ্বেগ জানান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্টের কথোপকথনের সময় উপস্থিত থাকা একটি সূত্র জানায়, ভারতীয় সরকার বিহারের মুসলিমদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে বলে আশঙ্কা শেখ হাসিনার। গত ৪ ডিসেম্বর ভারতীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া একটি বিলে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..