ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বাংলাদেশ সর্তক থাকতে হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বাংলাদেশ সর্তক থাকতে হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। বলেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাড়িতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সব মিথ‍্যা মামলা বা মামলা বাণিজ‍্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।’এ সময় পুলিশ নিয়োগসহ কর্মক্ষেত্রে পুলিশের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সত্য সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

পরে পীরগঞ্জের বাবনপুর গ্রামের ১৫ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ ও আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।