× Banner
সর্বশেষ
আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ

সুমন দত্ত

ভারতী সেনের উপন্যাস মাই ওয়ার, মাই চাইল্ড

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০২৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বহু বই প্রকাশ হচ্ছে। একেকটি বই একেক অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে। তেমনিই একটি বই উপন্যাস আকারে লিখেছেন প্রবাসী বাঙালী লেখিকা ভারতী সেন। বইয়ের নাম মাই ওয়ার, মাই চাইল্ড।

মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এই বই। উপন্যাসটি লিখতে তিনি ৩ বছর সময় নেন। বইটি ইংরেজি পাঠকদের জন্য লেখা হয়েছে। তবে ইচ্ছা আছে এর বাংলা অনুবাদ বের করার।

মাই ওয়ার, মাই চাইল্ড উপন্যাসের নায়ক নায়িকারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ওই সময় উপন্যাসের নায়িকা আফসানা বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে কীভাবে জীবন সংগ্রাম করে গেছেন, তাকে কেন্দ্র করেই পুরো ঘটনা।

লেখিকা তিন যুগেরও বেশি সময় ধরে আছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের টালসাতে। ২০১৯ সালে লেখা শুরু করেন মাই ওয়ার, মাই চাইল্ড উপন্যাসটি। এটি তার দ্বিতীয় বই। বইটি অ্যামাজনে সার্চ দিলেই পাওয়া যায়। লেখিকার সঙ্গে মুঠোফোনে কথা হয় ঢাকা নিউজের ২৪ডটকমের প্রধান প্রতিবেদকের। লেখিকার বাবা মা বাংলাদেশের বিক্রমপুরে বাসিন্দা ছিলেন জানান। তার বাবা কর্ম সূত্রে মিয়ানমার থাকতেন সেখানে লেখিকার জন্ম হয়।


এ ক্যটাগরির আরো খবর..