× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রীভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপািক্ষক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তাঁরা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তাঁর কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..