× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের আর্জি আমেরিকার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
উত্তেজনা প্রশমনের আর্জি

ভারত ও পাকিস্তানের তপ্ত মেজাজের মাঝেই উত্তেজনা প্রশমনের আর্জি নিয়ে ফোন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে খবর, দু’দেশের প্রতিনিধির সঙ্গেই আলাদা আলাদা করে কথা বলেছেন মার্কিন বিদেশমন্ত্রী রুবিও।

জানা গিয়েছে, বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ফোন করেছিলেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও। মূলত রুবিও উভয় দেশের নেতাদেরই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জট কাটাতে আহবান জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, পহেলগামের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে শোক প্রকাশ করেন রুবিও। ক্ষতিগ্রস্ত, প্রিয়জন হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে সন্ত্রাসবাদ দমনে যে ভারতের পাশেই আছে আমেরিকা তা আবারও ব্যক্ত করেন মার্কিন বিদেশমন্ত্রী। যে কোনও ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আমেরিকা তাও আরও এক বার নিশ্চিত করলেন তিনি।

একইসঙ্গে বর্তমান উত্তেজনক পরিস্থিতি নিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও কথা বলেছেন মার্ক রুবিও। জানা গিয়েছে, মার্কিন বিদেশমন্ত্রীর কাছে ভারতের বিরুদ্ধে নালিশ করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতের বিরুদ্ধে ‘উত্তেজনাপূর্ণ এবং উস্কানিমূলক আচরণ’-এর অভিযোগ জানিয়েছেন শরিফ। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, শরিফ বলেছেন, ‘ভারতের উস্কানি আদতে সন্ত্রাসবাদ ও বিশেষভাবে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানের লড়াইকে নষ্ট করছে।’

একইসঙ্গে মার্কোর কাছে পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন, ভারত জোর করে পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের নাম জুড়ে দিতে চাইছে। এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইসলামাবাদ। মার্কিন বিদেশমন্ত্রীর কাছে শরিফের আর্জি, তারা যেন ভারতকে এমন ‘আপত্তিকর মন্তব্য’ এড়িয়ে যেতে বলে। কারণ এমন মন্তব্যই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ডেকে আনছে।

উল্লেখ্য, ভারতের পহেলগামের জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তলানিতে ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে ভিসা বাতিলের ঘোষণা ভারতের তো পাল্টা আকাশপথে ‘নো-এন্ট্রি’ বসাল ইসলামাবাদ। শেহবাজ শরিফের দেশের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল মোদী সরকার। সামরিক বিমান তো বটেই, পাকিস্তান রেজিস্টার্ড, পরিচালিত বা লিজ নেওয়া বাণিজ্যিক বিমানগুলির জন্যও ভারতের দরজা আপাতত বন্ধ। বুধবার নোটাম (Notice to Airmen) জারি করে এই খবর জানিয়েছে কেন্দ্র।


এ ক্যটাগরির আরো খবর..