× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে গেছে আমাদের মাথাপিছু আয় -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
আমাদের মাথাপিছু আয়

ভারত, পাকিস্তানকে ছাড়িয়ে গেছে আমাদের মাথাপিছু আয়। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। একই সঙ্গে করোনার মধ্যে মাত্র ২০ দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে তারমধ্যে বাংলাদেশ একটি। এটি পৃথিবীর সব অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসহ সবাই স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর আয়োজনে স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ৬০০ ডলার থেকে ২৬০০ ডলারে উন্নীত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় যে এতো বেড়েছে এটি আইএমএফ, বিশ্ব ব্যাংকসহ সবাই স্বীকার করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী  আরও বলেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নেই।  বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার বলুন আর তত্ত্বাবধায়ক সরকার বলুন সে সরকারের দায়িত্ব পালন করবেন। যখন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

মন্ত্রী বলেন, দেশে যেসমস্ত নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। অনেকগুলো নির্বাচনে বিএনপিও জয় লাভ করেছে। আসলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেতো তাই নির্বাচনকে ভয় পায়। তাদের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই যেহেতু নির্বাচন করতে পারবে না সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়।

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন৷ আকাশ-বেক্সিমকো কমিউনিকেশন্সের সিএফও মো. লুৎফর রহমান, নভোএয়ারের এমডি মফিজুর রহমান, কবি সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাবের সাধারণ সম্পাদক অনজন (অঞ্জন) রহমান ও উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাইল।


এ ক্যটাগরির আরো খবর..