× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ভারত থে‌কে পারাপা‌রের সময় বেনাপোল সীমান্তে আটক ৫

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃঅবৈধ প‌থে ভারত থে‌কে পারাপা‌রের সময় বেনাপোল সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- রাহেলা বেগম (২২), টিটু (২৮), রফিকুল ইসলাম (৪০), লিটন (২৩) ও শিশু সোহাগী (০৩)। এদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবা‌দে জানা যায়, অবৈধভা‌বে ভারত থেকে বেশ কিছু নারী পুরুষ পারাপার করছে। এমন খবরে বিজিবি অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে ৫ বাংলাদেশিকে আটক করে।
এরআগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..