× Banner
সর্বশেষ
ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত থেকে ২৮ ট্রাকে হাজার টন টিসিবির ডাল আমদানি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
টিসিবির ডাল আমদানি

দ্রব মু্ল্যের উর্ধ্বগতির বাজারে  নিম্ন আয়ের মানুষের মধ্যে কমমুল্যে বিক্রির জন্য বেনাপোল বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিক টন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি। ফ্যামেলী কার্ডধারীরা বাজার মুল্যের অর্ধেকের কম  দামে কিনতে পারবে এই ডাল। প্রতি কেজি ডাল আমদানি খরচ  ১৩০  টাকা পড়লেও সরকার  ৭০ টাকা ভূর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রী করবে ডাল। কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামেলী কার্ডধারী  নিম্নআয়ের মানুষ। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগীতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
সোমবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বানিজ্যিক সংশিষ্ট সুত্রে জানায়, দেশের এক কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের পহেলা আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)। নানান প্রকিকুলতার মধ্যেও এ কার্যক্রম এখনও চালু রয়েছে।  কার্ডধারী  প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল,৭০ টাকা দরে এক কেজি চিনি,৩৫ টাকা মুল্যে ২ কেজি পেঁয়াজ,১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে। মসুরের ডালের যোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮টি ভারতীয় ট্রাকে  এক হাজার মেট্রিক টন ডাল আমদানি হয়। প্রতিকেজি ডালের  আমদানি খরচ  ১৩০  টাকা পড়লেও  ৭০ টাকা ভূর্তুকি দিয়ে এসব মসুরের ডাল ফ্যামেলি কাডের মাধ্যমে মাত্র ৬০ টাকায়  বিক্রী করবে সরকার। এদিকে স্থানীয় বাজারে প্রতিকেজি মসুরের ডাল ১৪০ টাকা,চিনি  ১৬০ টাকা,সোয়াবিন লিটার ১৫০  টাকা ও পেঁয়াজ ৯০  টাকায় বিক্রী হচ্ছে। দ্রব মুল্যের এ উর্ধ্বগতির বাজারে  অর্ধেকর কম  মুল্যে টিসিবির কাছ থেকে  কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছে নিম্ন আয়ের মানুষেরা।
ফ্যামেলী কার্ডধারী নারী, পুরুষেরা জানান,বাজারে দ্রব মুল্যের দাম আকাশ ছোয়া। চাহিদা মত কিনতে পারিনা।
সরকারের কাছ থেকে কার্ড পেয় কম দামে চাল, ডাল,তেল কিনতে পারায় অনেক উপকার হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব মুল্যের উধ্বগতীর বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পন্য অনেকে উপকার হচ্ছে।
টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান জানান, এবার ৫ হাজার মেট্রিক টন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত  টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।
এর আগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিক টন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিক টন ডাল আমদানি হয়েছে বলেও জানান এ প্রতিনিধি।


এ ক্যটাগরির আরো খবর..