× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আঞ্চলিক প্রতিনিধি

ভায়রার মেয়েকে ধর্ষণ, বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ২১ মে, ২০২৫
ভায়রার মেয়েকে ধর্ষণ

পুলিশ কনস্টেবল স্ত্রীর বিধবা বড় বোনের স্কুল পড়–য়া মেয়েকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর মা।

বুধবার (২১ মে) দুপুরে মামলার বাদির আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মহানগরীর কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে। বাদি ও ভিকটিম মামলা দায়েরের পর অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলায় একমাত্র আসামি সবুজ হোসেন আকন (৪১) জেলার বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে। সে (সবুজ) বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান।

মামলার বাদি ভূক্তভোগি স্কুল ছাত্রীর বিধবা মা এজাহারে উল্লেখ করেছেন, তার বোন পুলিশ কনস্টেবল। অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ায় তাকে দেখাশোনার জন্য এসএসপি পরীক্ষার্থী মেয়েকে ২০২৪ সালের ২৩ জুলাই বোনজামাতা সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হয়। মাঝে মধ্যে কেনাকাটা করার জন্য সবুজ তার মেয়েকে বরিশাল শহরে নিয়ে যেতো। কিছুদিন যেতে না যেতেই তার মেয়েকে সবুজ আকন কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে হত্যার ভয়ভীতি দেখিয়ে আসামি সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষন করে।

ভূক্তভোগী স্কুল ছাত্রী (১৫) অভিযোগ করে বলেন, সর্বশেষ ২০২৪ সালের ২১ নভেম্বর আমি নির্যাতিত হয়ে মায়ের কাছে ফিরে আসি। এ সময় খালু সবুজ আকন নোটারী পাবলিকের মাধ্যমে একটি ভূয়া কামিননামা তৈরী করে আমাকে স্ত্রী হিসেবে দাবি করে। পরে আমাকে নিয়ে যাওয়ার জন্য গৌরনদী উপজেলার নানা বাড়িতেও আসে। পাশাপাশি বিভিন্ন সময় খালু সবুজ আকন তার ক্যাডার বাহিনী নিয়ে আমাকে অপহরনের চেষ্টা করে।

গৌরনদী উপজেলার বাবার বাড়িতে আশ্রিত নির্যাতিতা স্কুল ছাত্রীর বিধবা মা ও মামলার বাদি বলেন, আমি চিন্তা করেছিলাম মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে বরিশালের বাবার বাড়ি ছেড়ে গোপালগঞ্জের স্বামীর বাড়িতে চলে যাবো। কিন্তু সবুজ আকন তার সহযোগিদের নিয়ে একাধিকবার আমার বাবার বাড়ি থেকে স্কুল পড়–য়া মেয়েকে অপহরনের চেষ্টা করে। এ ঘটনার পর এলাকার সবাই বিষয়টি জেনে গেছেন। এমনকি সবুজ আমাদের মা ও মেয়েকে বহুবার প্রাণনাশেরও হুমকি দিয়েছে। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উপায়অন্তুর না পেয়ে গত ১৯ মে আদালতে মামলা দায়ের করতে বাধ্য হয়েছি।

এ ব্যাপারে মামলার আসামি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, মামলার বিষয়টি লোকমুখে জেনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হবে। কেন্দ্র থেকেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..