× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ভাবীদের সম্মানে পুনাক সভানেত্রীর ইফতার ও দোয়া মাহফিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ভাবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন নড়াইলের পুনাক সভানেত্রী ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি।

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় পুলিশ সুপারের বাংলোয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সিভিল সার্জনের সহধর্মিনী, পিডাব্লিউডি এর নির্বাহী প্রকৌশলীর সহধর্মিনী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সহধর্মিনীসহ প্রতিবেশি বাসার মহিলা সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, একই সময়ে নড়াইল পুলিশ লাইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ভাবীরা না যেতে পারায় পুনাক সভানেত্রী ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমি নিজ উদ্যোগে এই আয়োজন করে। এতে করে ইফতার ও দোয়া মাহফিলে আসা ভাবিরা খুবই সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুনাক সভানেত্রী বলেন, নারীদের কল্যাণে পুনাক সর্বদা কাজ করে চলে। এরই ধারাবাহিকতায় ভাবিদের সম্মানে আমাদের এ ক্ষুদ্র আয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..