× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ফরিদপুর প্রতিনিধি:

ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বিষটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সার্জেন্ট আজাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এক নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে। দুই নম্বর আসামি হিসেবে আছেন তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান আরো জানান, সহিংসতায় একটি অ্যাম্বুলেন্স, পুলিশের তিনটি গাড়ি, সার্জেন্টদের কয়েকটি মোটরসাইকেল ও সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে হাইওয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু হয়।

সর্বশেষ ১৫ সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


এ ক্যটাগরির আরো খবর..