× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ফরিদপুর প্রতিনিধি:

ভাঙ্গায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: ডিআইজি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সব ব্যবস্থা নেব

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব। এখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।”

এর আগে তিনি ক্ষতিগ্রস্ত সরকারি অফিসগুলো ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাঙ্গা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকও করেন তিনি।

ডিআইজি আরও বলেন, “যারা ফ্যাসিস্ট আচরণ করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায় জেলা পুলিশ এবং উপজেলা পরিষদের ক্ষতির দায় জেলা প্রশাসকের ওপর দেওয়া হয়েছে।”

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং জনগণের আবেগ-অনুভূতির বিষয়টি তুলে ধরে একটি প্রতিবেদন পাঠিয়েছি। এটি বিবেচনা করা হবে। যেহেতু দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, ২১ সেপ্টেম্বর শুনানির পর বিষয়টির অগ্রগতি জানা যাবে।”

তিনি ভাঙ্গার জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা শান্ত থাকুন এবং কর্মসূচি থেকে ফিরে আসুন। সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন ভোগান্তি না হয়, সেজন্য সবাইকে কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ করছি।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..