× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহিন্দ্রা-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন।

এদিকে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন বলেন, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী। তবে যাত্রীবাহী সেই বাসটি পালিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..