ভারতের কেরল রাজ্যে নরবলির ঘটনা ঘটেছে। মহম্মদ সাফি রশিদ নামক এক দরবেশের বিজ্ঞাপন দেখে, পাঠানমথিত্তার একজন আয়ুর্বেদিক বৈদ্য ভগবল সিংহ ও তার স্ত্রী লালিয়া ভাগ্য পরিবর্তনের আশায় – দরবেশের সাথে যোগাযোগ করে। এই ভণ্ড দরবেশ দম্পতিকে পরামর্শ দেয় যে, একজন নারীকে নরবলি দিলে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।
নরবলি দেওয়ার জন্য একজন নারী খুঁজে বের করার দায়িত্ব নেয় এই দরবেশ। বিনিময়ে তাকে দিতে হয় মোটা অংকের টাকা।
রোশিলি নামক এক লটারি টিকিট বিক্রেতা মহিলাকে ভুলিয়ে-ভালিয়ে ভগবল সিংহ – লালিয়া দম্পতির বাড়িতে নিয়ে যায় মহম্মদ সাফি রশিদ। এরপর এই ভণ্ড দরবেশের শিখিয়ে দেওয়া বিভিন্ন নিয়ম-রীতি তন্ত্রমন্ত্র মেনে, ভগবল সিংহ ও লালিয়া মিলে রোশিলির হাত-পা বেঁধে – তার স্তন দু’টো কেটে ফেলে। ফিনকি দিয়ে যখন রক্ত বের হচ্ছিল, দরবেশের নির্দেশে তখন এই দম্পতি সেই রক্ত পান করে।
মহম্মদ সাফি রশিদের নির্দেশে এই দম্পতি রোশিলির শরীর কেটে কেটে ৫৬ টুকরা করে ফেলে। দরবেশের পরামর্শ অনুযায়ী তারা রোশিলির খণ্ডিত দেহের কিছু মাংস ভক্ষণ করে, আর তার শরীরের বাদবাকি অংশ মাটিতে পুঁতে ফেলে।
নরবলি তো দেওয়া হলো, কিন্তু ভগবল সিংহ ও লালিয়ার ভাগ্য ফিরছিল না। তাই তারা আবার মহম্মদ সাফি রশিদের কাছে যায়। দরবেশ তাদের বলে যে, আরেকজন নারীকে বলি দিতে হবে। এই দম্পতির কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে, পদ্মা নামক আরেকজন নারীকে নিয়ে আসে মহম্মদ সাফি রশিদ। তারপর একই ধরনের বীভৎস কায়দায় পদ্মার দেহ টুকরো টুকরো করে কেটে, রক্ত-মাংস খেয়ে – বাকিটা মাটি চাপা দেওয়া হয়। কিন্তু পদ্মার মোবাইল ট্র্যাক করে, অপরাধীদের ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে, মহম্মদ সাফি রশিদ একজন পেশাদার ধর্ষক।
এই অমানবিক ঘটনা ভারতের সমস্ত প্রথমসারির পত্রিকার শিরোনাম হয়েছে। ভারতীয় বিশ্লেষকরা সমাজ বাস্তবতার আলোকে বিষয়টা এভাবে ব্যাখ্যা করেছে যে, ভারতের কিছু অংশের মানুষ এখনো প্রথা ও পরম্পরাগত ভাবে ‘কালাজাদু’ চর্চা করে। এই সমস্ত নরপশুরা বিশ্বাস করে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে আর্থিক সচ্ছলতা আসে, নিঃসন্তান নারীরা সন্তানের জন্ম দিতে পারে, বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে; এমনকি কালাজাদুর মাধ্যমে বৃষ্টিও নামানো যায়। কালাজাদুর কারণেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ এবং বিশেষজ্ঞরা।
এ ক্যটাগরির আরো খবর..