× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ভাঁজ করা যায় এমন ওএলইডি ডিসপ্লে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এলজি ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে কাগজের মতো পাতলা এবং ভাঁজ করা যায় এমন ওএলইডি ডিসপ্লে প্রদর্শন করেছে।  এর আগে প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ১৮ ইঞ্চির ভাঁজ করা যায় এমন ডিসপ্লে প্রদর্শন করেছিল। ৩ সেন্টিমিন্টার পুরুত্ব ছিল ডিসপ্লেটির। রেজুলেশন ছিল ১২০০x ৮১০ পিক্সেল।

এবার এলজি ৫৫ ইঞ্চির এমন একটি ডিসপ্লে উৎপাদন করার পরিকল্পনা করছে যা উভয় দিক দিয়েই চিত্র প্রদর্শন করতে পারবে। প্রতিষ্ঠানটি স্বয়ংচালিত ২৫ ইঞ্চির ‘ওয়াটারফল’ বাঁকানো এলসিডিও ডিসপ্লেও বানানোর চেষ্টা করছে।

এলজি জানিয়েছে, তারা আরও একটি ডিসপ্লে উৎপাদনের চেষ্টা চলছে যেটির সাইজ হবে ১০.৩ ইঞ্চি। যা আপনার হাতে পড়া গ্লাভসের ওপরেও কাজ করবে।

যদিও এর আগে এলজি এবং স্যামসাং যৌথভাবে অ্যাপলের আইফোনের জন্য অর্গানিক এলইডি বা (ওএলইডি) তৈরি করে দিয়েছে।

জাপানের নিক্কেই পত্রিকা একটি প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ২০১৮ সাল থেকে তাদের উৎপাদিত আইফোনগুলোতে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করবে।

এলজি এবং স্যামসাং প্রতিষ্ঠান অ্যাপল প্রতিষ্ঠানের সাথে ওএলইডি ডিসপ্লে বানানোর জন্য ১২.৮ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকভাবে ওএলইডি ডিসপ্লে উৎপাদনের ক্ষেত্র সৃষ্টি করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..