× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নিউজ ডেস্ক

ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নেবে সাংবাদিকরা -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (চবিসাফ) আয়োজিত ইফতার

দেশের সাফল্য তুলে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (চবিসাফ) আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।

হাছান মাহ্‌মুদ বলেন, করোনার ক্রান্তিকাল পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর মধ্যেও সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় বাংলাদেশে ২০২১ সালে দারিদ্র্য শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। দারিদ্র্য যেখানে আগে ১২ দশমিক ৫ শতাংশ ছিল সেটি এখন ১১ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এবং করোনা মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বিশ্বব্যাংক এতো যাচাই-বাছাই করে রিপোর্ট করে, তারপরও তারা যে আমাদের প্রশংসা করেছে, বিশ্বের অস্থিরতার মধ্যেও বাংলাদেশ যে অকল্পনীয় প্রবৃদ্ধি অর্জন করছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্য হার কমছে-এ বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই। কারণ সাফল্যের চিত্র আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায় আর স্বপ্নহীন মানুষ যেমন এগুতে পারে না, স্বপ্নহীন জাতিও এগুতে পারে না। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি জাতিকে এগিয়ে নিতে সাফল্যের চিত্রও তুলে ধরতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকরা তাদের লেখনীর মধ্যে দিয়ে সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে পারে, সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে, দায়িত্বশীলদেরকে আরো দায়িত্ববান করতে পারে। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তরকালে দেশ গঠনেও সাংবাদিকরা অসামান্য ভূমিকা রেখেছে।

চবিসাফ, ঢাকার সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন  সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..