× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ভন্ড ফকিরের চিকিৎসায় গুরুতর অসুস্থ ৩, হাসপাতালে ভর্তি। ভন্ড ফকির গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ভন্ড ফকিরের চিকিৎসায় দুই স্কুল ছাত্রী ও তার মা শাররীক অসুস্থতায় দিশেহারা  হয়ে পড়েছে। গুরুতর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভন্ড ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ভন্ড হাচেন ফকিরের বাড়িতে মঙ্গলবার উজিরপুর উপজেলার মাদারশী গ্রামের সুখরঞ্জন হাওলাদারের স্কুল পড়ুয়া মেয়ে বীথি হাওলাদার চিকিৎসা নিতে আসেন। এসময় বীথির সাথে আসা সুস্থ তার মা রিনা হাওলাদার ও বোন সাথী হাওলাদারকে ফকির হাচেন পানি পড়া ও তাবিজ-কবজ দিয়ে চিকিৎসা করে। তারা বাড়ি যাওয়ার পর তিনজনই অসুস্থ হয়ে পরে। পরে বুধবার রাতে পুনরায় দুই বোন ও তার মা ওই ভন্ড ফকিরের বাড়িতে এসে অসুস্থর কথা জিজ্ঞাসা করলে ফকির কোন উত্তর দিতে পারেনি।

এ ঘটনা স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ওই রাতেই ভন্ড ফকির হাচেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় সাথী হাওলাদার উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাথী বেশী অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..