× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ভন্ড দরবেশের প্রতরনার শিকার গৃহবধু

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের এক ভন্ড দরবেশ অলৌকিক ক্ষমতাধর মূর্তির কথা বলে হাতিয়ে নিয়েছেন ৪ লক্ষ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার। অলৌকিক ক্ষমাতাধর মূর্তি পাওয়ার আশায় ভন্ড দরবেশকে টাকা ও স্বর্ণালংকার দিয়ে সর্বশান্ত হতে বসেছেন নান্নার গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী শাহানাজ বেগম।

কিছুদিন আগে এক ভন্ড দরবেশ শাহানাজ বেগমকে একটি মূর্তি দেখিয়ে বলেন, মূর্তিটির অলৌকিক ক্ষমতা আছে। মাটির নিচে মূর্তিটি পুঁতে রাখলে ধীরে ধীরে মূর্তিটি বড় হবে এবং ৬ লাখ টাকার বিনিময়ে সে এটার মালিক হতে পারে। শাহানাজ বেগম প্রলোভনের ফাঁদে পড়ে ৩ দিনে ৪ লাখ টাকা দরবেশকে প্রদান করেন। এরপরে মূর্তির জন্যে যোগাযোগ করলে শাহানাজ বেগমকে জানানো হয় আরও দুই লাখ টাকা না দিলে সে মূর্তি পাবে না। প্রদানকৃত টাকাও ফেরৎ পাবে না। আর একথা প্রকাশ করলে তার উপর বিপদ নেমে আসবে। নিরুপায় হয়ে শাহানাজ বেগম তার স্বর্ণালংকার দিয়ে দেয়। এরপর দরবেশ ওই মূর্তি প্রদান করেন। তাকে পাথর এবং সোনার মিশ্রণে তৈরী অলৌকিক মূর্তির কথা বলা হয়। গত শুক্রবার সেটা পরীক্ষা করে দেখা গেছে মূর্তিটি পোড়া মাটির তৈরি।


এ ক্যটাগরির আরো খবর..