× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

ইতিহাসে প্রথম ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুন, ২০২০
ভক্তদের ছাড়াই জগন্নাথদেবের স্নানযাত্রা

জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো আজ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকারি নিয়ম মেনেই আচার অনুষ্ঠান। নেই কোন ভক্ত। ইতিহাসে এই প্রথমবার জগন্নাথদেবের স্নান যাত্রার দৃশ্য দেখার সুযোগ বঞ্চিত হলো ভক্তরা।

মহামারী করোনা রুখতে কড়া নিয়ম যাতে আবেগাপ্লুত হয়ে ভক্তরা না জমায়েত করতে পারেন সেই জন্য জারি করা রয়েছে নির্দেশ।

সম্ভবত, শ্রীমন্দিরের ইতিহাসে এই প্রথমবার ভগবান জগ্ননাথের স্নানযাত্রা প্রত্যক্ষ করা থেকে বিরত থাকছেন ভক্তরা। করোনা সংক্রমণ আটকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রমবর্ধমান করোনা সংক্রমণের দিকে তাকিয়ে চলতি বছরে ভক্তদের ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। পুরোহিতদের মধ্যেও খুব কম সংখ্যক মানুষ সেখানে ঢুকতে পেড়েছেন মন্দিরে। রয়েছে নিশ্ছিদ্র সতর্কতা। পুরীর মন্দিরের এই অনুষ্ঠানের জন্য বিশাল এলাকায় চলছে নজরদারি, যাতে বজায় থাকে সোশ্যাল ডিসট্যানসিং।

সেন্ট্রাল রেঞ্জের ডিআইজি আশিস সিং জানিয়েছেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে ৩৮ পুলিশের প্ল্যাতুন মোতায়েন রয়েছে। সমুদ্রের দিকে মন্দির চত্বরে রয়েছেন দুজন কমান্ডার, ছয়’জন এএসপি, ১০ জন ডিএসপি এবং ৪৪ জন ইনস্পেক্টর। ২৪ ঘণ্টার জন্য জারি রয়েছে পুলিশি পাহারা। কাজে লাগানো হচ্ছে সিসিটীভি।

প্রসঙ্গত, ধর্মস্থান খোলার প্রথম ও প্রধান শর্ত রাখা হয়েছে সামাজিক দূরত্ব পালন। এই বিষয়ের দিকে কড়া নজর রাখতে হবে কর্তৃপক্ষকে বলে স্পষ্ট জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ কনটেনমেন্ট জোনে কোনও ধর্মস্থান খোলা যাবে না। সোমবার থেকে শুধু বাকি এলাকার মন্দির-মসজিদ খুলে দেওয়া হবে বলে খবর।

স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জারি করা হয়েছে একাধিক নিয়মাবলী। জানানো হয়েছে ৬৫ বছরের ওপরের ব্যক্তি, গর্ভবতী, ১০ বছরের নীচে শিশুদের বাড়িতে থাকতে হবে। কোনওভাবেই ধর্মস্থানে প্রবেশ করতে পারবে না। প্রসঙ্গত, শ্রী জগ্ননাথ মন্দির প্রশাসন জানিয়েছে, রথযাত্রা শেষ হওয়া অবধি পুরীর জগন্নাথ মন্দির ভক্তদের জন্য বন্ধ রাখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..