× Banner
সর্বশেষ
দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ

বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী আহত হয়েছে। এসময় হামলায় বসত ঘর  ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের সিরাজ আকন ও তার পরিবারের লোকজন ছোট ভাই মাওলার স্ত্রী ঝুমুরকে মারধর করে ফেলে রাখে।

স্থানীয়রা ঝুমুরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। মারধরের বিষয়টি বড় ভাইর কাছে ছোট ভাই মাওলা জানতে চাইলে তাকেও মারধর করে আহত করে তার ঘরের মালামাল ভাংচুর করে সিরাজ ও তার পরিবারের লোকজন।

এ ঘটনায় মাওলা আকন বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..