× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

ব্রীজ রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার একদিনে তিন দূর্ঘটনা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ব্রীজ রক্ষায় মহাসড়কে স্পীডব্রেকার

ঢাকা-বরিশাল মহাসড়কের ঝূকিপূর্ন ব্রীজ রক্ষায় স্পীডব্রেকার বসিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এরমধ্যে মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল ব্রীজের দুইপাশে স্পীড ব্রেকার বসানো হয় শনিবার ভোরে।

স্পীড ব্রেকার বসানোর পরপরই ওইদিন ছোট বড় তিনটি দূর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬জন আহত হয়। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী কাসেমাবাদ লালপুল এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শনিবার বরিশাল সড়ক ও জনপদ বিভাগ থেকে ব্রীজের দুইপাশে স্পীড ব্রেকার বসানো হয়। তবে স্পীড ব্রেকারে কোন সর্তকতা মূলক রং দেওয়া হয়নি। যে কারনে ওইদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান যাত্রীসহ দূর্ঘটনার কবলে পড়ে। এরমধ্যে দূর্ঘটনার শিকার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউপি সদস্য মোটরসাইকেল চালক মনির হাওলাদারকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

বরিশাল সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন মিয়া বলেন, ঢাকা থেকে আগত উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও কাসেমাবাদ এলাকার দুইটি ঝূকিপূর্ন ব্রীজের দুই পাশে ব্রীজ রক্ষায় স্পীড ব্রেকার বসানো হয়েছে। রোববারের মধ্যেই স্পীড ব্রেকারে সতর্কতামূলক রং করে দেওয়া হবে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটার বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করে দূর্ঘটনারোধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..