ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের সর্দার নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে আব্দুল কাদির নামে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুক যুদ্ধে তার মৃত্যু হয়।

সোমবার রাতে দক্ষিণ সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে ডাকাতদল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই আব্দুল কাদির নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং সদর থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।