× Banner
সর্বশেষ
ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার বাবা বলেছিলেন চুপ করতে, লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে চুপ করালেন গর্ভধারিণী মা চকলেট খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রাজিল সমর্থকদের কাছে ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ৫ দিন পর ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিউস জুনিয়র। বিদায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।

ভিনিসিউস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা বলেন। ৭ নম্বর জার্সিধারী এই ফুটবলার মনে করছেন, ব্রাজিলের হতাশার মাত্রা অপরিসীম। তবে ভবিষ্যতে সেরা হওয়ার জন্য আবারও পূর্ণশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফেসবুকে ভিনি লেখেন, ‘প্রায় চার বছর পর আবারও বিশ্বকাপের হতাশা নিয়ে কী লিখব, তা ভাবতে হচ্ছে। আমি দেখেছি সব বয়সের মানুষ আমাকে সমর্থন করেছেন এবং আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে গ্রহণ করেছেন। তাই চুপ করে থাকা ঠিক হতো না। কিন্তু নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে আমার কয়েক দিন সময় দরকার ছিল।’

তিনি যোগ করেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানোই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কত কঠোর পরিশ্রম করেছি, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের সবার জন্য ও আমার পরিবারের জন্য কতটা জিততে চেয়েছিলাম।

আমাদের হতাশার মাত্রা অপরিসীম। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা তা পারিনি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আবারও বিশ্বের সেরা হওয়ার স্বপ্ন পূরণে সর্বশক্তি দিয়ে লড়াই করব।’

শেষ ষোলোয় ব্রাজিল হারে আরলিং হলান্ডের নরওয়ের কাছে। এর আগে শেষ ৩২-এ তারা হারায় জাপানকে। দলটি নকআউটে উঠেছিল ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। বিশ্বকাপ যাত্রায় ভিনি ৫ ম্যাচে করেন ৪ গোল ও এক অ্যাসিস্ট।

ভিনিসিউস দারুণ ফর্মে থাকলেও বিশ্বকাপে ব্রাজিল ভুগেছে চোট সমস্যায়। চোটের কারণে রদ্রিগো ও এস্তেভাও বিশ্বকাপের দলেই জায়গা পাননি খেলতে পারেননি। এছাড়া রাফিনিয়া ও লুকাস পাকেতা টুর্নামেন্ট চলাকালীন চোটে পড়েন।


এ ক্যটাগরির আরো খবর..