× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ব্যাতিক্রমভাবে জন্মদিন পালন করলেন সাংবাদিক নাজমুল হাসান নিরব

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
ব্যাতিক্রমভাবে জন্মদিন

সম্পূর্ন ব্যাতিক্রমভাবে নিজের জন্মদিন পালন করলেন ফরিদপুরের সাংবাদিক ও তরুন সংগঠক নাজমুল হাসান নিরব।

রবিবার (৬ নভেম্বর)দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রায় একশত এতিম,দুস্থ,অসহায় মেধাবী ছাত্রদের জন্য দুপুরের খাবার আয়োজন করেন তিনি।

জানা যায়, উক্ত মাদ্রাসার মসজিদে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়।দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের মধ্যে খাবার বিতরন করা হয়। প্রতিবছর জন্মদিনে ব্যাতিক্রম কিছুর আয়োজন করেন সাংবাদিক নাজমুল হাসান নিরব।সবসময় দুস্থ ,অসহায় ও এতিমদের নিয়ে কাজ করেন।জন্মদিনে এতিমদের  জন্য কিছু করতে পেরে তিনি সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া আদায় করেন। সেই সাথে সমাজের বৃত্তবানদের এতিম ও অসহায়দের পাশে দাড়ানোর অনুরোধ করেন।

সাংবাদিক ও তরুন সংগঠক নাজমুল হাসান নিরব বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও ভোরের পাতার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।এছড়া তিনি ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের ফরিদপুরের সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করছেন। তিনি মানবতা ফাউন্ডেশন নামে একটি সমাজসেবামূলক সংগঠন পরিচালনা করেন। যেটি এতিম অসহায় ও দুস্থদের নিয়ে কাজ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন,চরভদ্রাসন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাশেদুজ্জামান,মানবজমিন প্রতিনিধি মোঃ মনির হোসেন,কারেন্ট নিউজের প্রতিনিধি শাহরীয়ার আহমেদ, মাদ্রাসার মুহতামীম মাওঃ আসাদুজ্জামান,হাফেজ আবু তাহের সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..