ব্যাংক কর্মকর্তা শেখ মুওদুদ আহমদ হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

ব্যাংক কর্মকর্তা শেখ মুওদুদ আহমদ হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: সিলেটের অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মুওদুদ আহমদ হত্যার খুনিদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় যশোর অঞ্চলের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করে।

অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের সভাপতি কাউসার আলীর নেতৃতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে যশোরস্থ সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দু’শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, মওদুদ আহমেদকে পরিকল্পতভাবে হত্যা করা হয়েছে। দেশে আজ সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। ব্যাংকারদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চত করার দাবি জানান বক্তরা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ^াস, জনকা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ গত শনিবার সিলেট নগরের বন্দরবাজারে মওদুদ আহমেদকে হত্যা করে সিএনজিচালকেরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।